দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন ভিন্নধর্মী এক ভিডিও, যেখানে মেসির দলের প্রতি নিজের ভালোবাসার নতুন প্রকাশ ঘটিয়েছেন তিনি।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমণি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’।
ভিডিওটির বিশেষত্ব হলো, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে পরীমণি একে একে ফুটবলারদের সিগনেচার উদযাপন ও ভঙ্গিমা অনুকরণ করেছেন। মাঠে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ভিডিওটিতে পরীমণিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের কিছু সিগনেচার ভঙ্গিগুলো নকল করতে দেখা যায়।
এছাড়াও ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ, গঞ্জালেজদের পোজগুলোও অনুকরণ করেন পরীমণি। এরপর জার্সি গায়ে, হাতে রঙিন জরি গায়ে মেখে নিজের এক গ্ল্যামারাস এক উপস্থিতিতে ধরা দেন পরীমণি।
বিশ্বকাপ ঘিরে তারকাদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে নিজের পছন্দের দলকে সমর্থনের ভিন্নধর্মী উপস্থাপনায় পরীমণির এই ভিডিও ইতোমধ্যে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।
কেএম