দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে উড়ন্ত সূচনা করা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচকে গুরুত্বসহকারে নিচ্ছে। দলের ফরোয়ার্ড টিম ওইয়াহ বলেছেন, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
গত শনিবার প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই দিন ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়া।
শুক্রবার (১৯ জনু) রাতে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই ম্যাচটি দু-দলেরই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ।
গণমাধ্যমে অনেকে ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের জন্য সহজ বলে মনে করলেও দলের খেলোয়াড়রা তা আমলে নিচ্ছেন না। যুক্তরাষ্ট্রে আক্রমণভাগের খেলোয়াড় টিম ওইয়াহ বলেন, ‘এসব কথা আমার কাছে অর্থহীন। অস্ট্রেলিয়া দলকে দেখলে বোঝা যায় তারা তরুণ, তাদের মধ্যে লড়াইয়ের মানসিকতা, দৃঢ়তা এবং ভালো করা ক্ষুধা আছে-ঠিক আমাদের মতোই।’
তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো প্রতিপক্ষকে আমরা যেভাবে সম্মান করি, অস্ট্রেলিয়াকেও ঠিক সেই চোখেই দেখছি। গণমাধ্যম কী করার চেষ্টা করছে আমি জানি না, তবে আমরা সেদিকে একদমই নজর দিচ্ছি না। আমাদের সামগ্রিক ছবিটা দেখছি এবং দল হিসেবে ম্যাচটির জন্য নিখুঁতভাবে প্রস্তুত হচ্ছি।’
প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা মিডফিল্ডার ক্রিস্টিয়ান পুলিসিক। তবে ওইয়াহ জানিয়েছেন, তিনি দ্রুত ফিট হয়ে উঠবেন। ‘আমার কাছে তাকে সব সময়ের মতোই মনে হচ্ছে। তাকে স্বাভাবিক দেখাচ্ছে, ফিট লাগছে। সে সামান্য আঘাত পেয়েছিল। তাই আলাদাভাবে ট্রেনারদের সঙ্গে কাজ করছে। আমার মনে হয় সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত’, বলেন ওইয়াহ।
এমএম