দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া জর্ডানের সামনে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে অস্ট্রিয়া। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধ শেষ করেছে ইউরোপের দলটি।
বুধবার (১৭ জুন) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রিয়া।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে অস্ট্রিয়া। মাঝমাঠ ও দুই প্রান্ত ব্যবহার করে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান মূলত রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল।
শেষ পর্যন্ত ২১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে আসা রোমানো শ্মিড বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক দূরপাল্লার শটে জর্ডানের গোলরক্ষক ইয়াযীদ আবুলাইলাকে পরাস্ত করেন। তার সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রিয়া।
গোলের পরও আক্রমণের গতি কমায়নি অস্ট্রিয়া। অধিনায়ক ডেভিড আলাবা, মার্সেল সাবিতজার ও কনরাড লায়মারদের সমন্বয়ে জর্ডানের রক্ষণভাগে চাপ ধরে রাখে ইউরোপের দলটি। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
এক নজরে দুই দলের একাদশ
জর্ডান: ইয়াযীদ আবুলাইলা (গোলরক্ষক); ইয়াজান আল-আরব, আবদুল্লাহ নাসিব, মোহাম্মদ আবুলনাদি; এহসান হাদ্দাদ (অধিনায়ক), নিজার আল-রাশদান, নূর আল-রওয়াবদেহ, মোহান্নাদ আবু তাহা; মুসা আল-তামারি, আলী ওলওয়ান, ওদেহ আল-ফাখৌরি।
অস্ট্রিয়া: আলেকজান্ডার শ্লেগার (গোলরক্ষক); স্টেফান পোশ, ফিলিপ লিনহার্ট, ডেভিড আলাবা (অধিনায়ক), ফিলিপ মুয়েন; জাভের শ্লাগার, নিকোলাস সেইওয়াল্ড, মার্সেল সাবিতজার, কনরাড লায়মার; রোমানো শ্মিড, সাসা কালাজদজিচ।
এমএস/