দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপে নতুন করে ভিসা জটিলতায় পড়েছিলেন ইরানের উইঙ্গার মেহদি তোরাবি। যুক্তরাষ্ট্রে একবার প্রবেশের পর তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বলে অভিযোগ করে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি ৩১ বছর বয়সী এই উইঙ্গার। এরপর সামনের ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ইরান দল বর্তমানে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য যুক্তরাষ্ট্রে যাতায়াত করছে। তবে একাধিকবার প্রবেশের অনুমতি থাকা অন্য খেলোয়াড়দের বিপরীতে তোরাবির ভিসা ছিল একবার প্রবেশযোগ্য, যা জটিলতা তৈরি করে।
ফেডারেশনের এক মুখপাত্র জানান, নিউজিল্যান্ড ম্যাচের পর যুক্তরাষ্ট্র সফর শেষে তার ভিসা কার্যত মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। ফলে পরবর্তী ম্যাচে তাকে দলে রাখা নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।
তবে পরবর্তীতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ফিফার সঙ্গে সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার পর তোরাবির নতুন মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছে। এতে করে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণে আর কোনো বাধা থাকছে না।
এর আগে তোরাবিকে ঘিরে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইআরজিসি–সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশে বিধিনিষেধের কথা জানানো হয়েছিল, যা এই জটিলতাকে আরও ঘনীভূত করেছিল।
সবশেষে ভিসা সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে ইরান শিবিরে।
এমএস/