দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার অভিষেক ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায়। কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ জে-তে আলজেরিয়ার মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে সোমবার শেষ অনুশীলন সেরেছে দলটি। কোচ লিওনেল স্কালোনি এখনো পুরো একাদশ ঘোষণা করেননি। তবে কিছু প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে।
বড় প্রশ্ন ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। তিনি খেলবেন বলে নিশ্চিত করেছেন কোচ। ডান হাতের আঙুলের হাড় ভাঙার পর তিনি এখন সেরে উঠেছেন। রক্ষণে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়ে। টটেনহ্যামে মৌসুমের শেষ দিকে চোটে পড়েছিলেন তিনি। তবে এখন সম্পূর্ণ সুস্থ তিনি। আলজেরিয়ার বিপক্ষে তিনি শুরু থেকে মাঠে নামবেন।
তবে রোমেরোর পাশে কে খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। নিকোলাস ওতামেন্দি আর লিসান্দ্রো মার্তিনেজের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। গত কোপা আমেরিকায় লিসান্দ্রো খেলেছিলেন। কিন্তু ২০২৫ সালের টুর্নামেন্টে লিগামেন্ট চোটে তিনি ছিলেন না। এবার কোচ কাকে বেছে নেন সেটা দেখার বিষয়।
লেফট ব্যাকের জায়গাতেও অনিশ্চয়তা আছে। নিকোলাস তালিয়াফিকো বাম পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট পেয়েছেন। তিনি এই ম্যাচে নেই। তার জায়গায় ফাকুন্দো মেদিনা খেলতে পারেন। মূলত সেন্টারব্যাক হলেও বিশ্বকাপ দলে তাকে ফুলব্যাক হিসেবেই রাখা হয়েছে। অন্য বিকল্প হলো লিসান্দ্রো মার্তিনেজকে লেফট ব্যাকে নামানো। সেক্ষেত্রে ওতামেন্দি রোমেরোর পাশে খেলবেন।
মাঝমাঠ নিয়ে কোনো প্রশ্ন নেই। রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর থিয়াগো আলমাদা খেলবেন।
আক্রমণে মেসির সঙ্গে কে থাকবেন সেটা নিয়ে আরেকটু সংশয় আছে। লাউতারো মার্তিনেজ ইন্টার মিলানের হয়ে সিরি এ শিরোপাজয়ী মৌসুমে দুর্দান্ত ছিলেন। হুলিয়ান আলভারেজ সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলো গোড়ালির চোটে খেলতে পারেননি। তবে এখন সুস্থ। স্কালোনি কাকে বেছে নেবেন সেটাই এখন দেখার।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, কুতি রোমেরো, ওতামেন্দি/লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্তিনেজ; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ।
কেএম