দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবার মাঠে নামছে। প্রথম ম্যাচে আজ সোমবার (১৫ জুন) রাতে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।
এই ম্যাচটি ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।
এ ছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
কেএম