দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। ম্যাচটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া ইরান দলের জন্য এটি বিশেষ চ্যালেঞ্জের ম্যাচ। তুরস্কের ক্যাম্প থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে এসেছে ইরান দল। শর্তসাপেক্ষে ভিসা পেয়েছে খেলোয়াড়রা, তবে অনেক কর্মকর্তা ভিসা পাননি। ম্যাচ শেষে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
ইরান দল ১৬৮ লেখা জার্সি পরে খেলবে। সম্প্রতি এক ক্ষেপণাস্ত্র হামলায় মিনাব স্কুলে অন্তত ১৬৮ জন নিহত হওয়ার ঘটনার স্মরণে এই জার্সি পরা হচ্ছে বলে জানিয়েছে ইরান।
সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে ভালো ফর্ম দেখিয়েছে ইরান। কোস্টারিকাকে ৫-০, মালিকে ২-০ এবং গাম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে ১৭তম বার বিশ্বকাপ খেলছে ইরান, তবে এখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।
তিন আসর পর বিশ্বকাপে ফিরেছে নিউজিল্যান্ড। সাম্প্রতিক ম্যাচে আইভরি কোস্ট ও চিলির বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসী তারা।
এমএম/