দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এইচ’ গ্রুপের এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।
ম্যাচটি মঙ্গলবার ( ১৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে।
একই গ্রুপে স্পেন ও কেপ ভার্দে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াইয়ে শুরুতেই পয়েন্ট সংগ্রহ করতে চাইবে দুই দল।
বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী সৌদি আরব ১৯৯৪ সালের পর থেকে শেষ ষোলোয় উঠতে পারেনি। গ্রিক কোচ জর্জিওস ডোনিসের অধীনে তাদের প্রস্তুতি মিশ্র। শেষ প্রস্তুতি ম্যাচে সেনেগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
অন্যদিকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। মার্সেলো বিয়েলসার দল সর্বশেষ প্রীতি ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।
দুই দলের আগের তিন ম্যাচে উভয়েই একটি করে জয় পেয়েছে। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে সৌদি আরবকে ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে।
বিশ্বকাপের শুরুতেই জয় পেলে নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে যেকোনো দল। বিশেষ করে পরের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলার আগে সৌদি আরবের বিরুদ্ধে তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।