দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে চিরকালীন ব্রাজিল সমর্থক এস এম শাকিল হোসেন দল বদলে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। ৬ কেজি দুধ দিয়ে গোসল করে তিনি এই অভিনব উপায়ে দল পরিবর্তন করেন।
শাকিল হোসেনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে। বর্তমানে তিনি জেলা শহরের গেটপাড়া এলাকায় বাস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বন্ধুদের সামনে তাঁর মাথায় দুধ ঢেলে দেওয়া হচ্ছে। গোসলের সময় তিনি উৎফুল্ল ছিলেন এবং অন্যদেরও ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেওয়ার আহ্বান জানান।
শাকিল জানান, জন্মের পর থেকেই তিনি ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। কিন্তু দলটির দীর্ঘদিনের ব্যর্থতা ও আর্জেন্টিনা সমর্থকদের ট্রল সহ্য করতে না পেরে তিনি এ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘ফুটবল বোঝার পর থেকে ব্রাজিলের সমর্থক থাকলেও দলটির পারফরম্যান্স বিগত দিনগুলোতে প্রচণ্ড রকমের খারাপ। তাছাড়া দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি দলটি। এত ট্রল আর হতাশা আর সহ্য হচ্ছিল না। তাই ৬ কেজি দুধ ও ১ কেজি পানি দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করলাম। আজ থেকে নতুন করে আর্জেন্টিনায় যোগ দিলাম।’
এমএম/