দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোলরক্ষক লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের দলে পরিণত হয়ে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়েছিল আল নাসর। পরে ক্রিশ্চিয়ানো রোনালদোও বিরতির সময় মাঠ ছাড়েন। তবু অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়েছে রোনালদোর দল। জয়সূচক গোলসহ জোড়া গোল করে আল নাসরের নায়ক সাদিও মানে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সৌদি প্রো লিগের তৃতীয় রাউন্ডে আল ইত্তিফাকের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১২ মিনিটেই আল নাসরের গোলরক্ষক বেনতো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একজন কম নিয়ে খেলতে হয় দলটিকে।
৩১ মিনিটে দূরপাল্লার শটে আল ইত্তিফাককে এগিয়ে দেন অন্দ্রেই দুদা। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আলভারো মেদরানের গোল স্বাগতিকদের ব্যবধান ২-০ করে। বিরতিতে আল নাসর আরও বড় ধাক্কা খায়, রোনালদোকে তুলে নেন কোচ।
দ্বিতীয়ার্ধে অবশ্য পুরো চিত্র বদলে যায়। ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে ব্যবধান কমান মানে। তিন মিনিট পর ফেলিক্সের কর্নার থেকে আবদুলেলাহ আল-আমরি হেডে গোল করে আল নাসরকে সমতায় ফেরান।
৯০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন মানে। প্রথমে অফসাইডের সন্দেহে গোলটি বাতিল করা হলেও ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর গোলটি বহাল থাকে। ফলে ১০ জনের আল নাসর ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পায়।
এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে আল নাসর এবং সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। আল ইত্তিফাকের পয়েন্ট ৬।
এমএম/