দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে উঠেছে বাংলাদেশ। রোববার প্রকাশিত হালনাগাদ র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট ক্রিকেটে এর আগে কখনো এত ওপরে উঠতে পারেনি বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮।
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর ফলেই র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এর আগে সপ্তম স্থানে থাকা দলটি ওই জয়ের প্রভাবে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে।
বাংলাদেশের ওপরে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দল তিনটির রেটিং যথাক্রমে ৭৬, ৭৫ ও ৭৪।
তবে ষষ্ঠ অবস্থান ধরে রাখার লড়াই বাংলাদেশের জন্য সহজ হবে না। পেছনে থাকা দলগুলোর সঙ্গে রেটিংয়ের ব্যবধান খুবই কম।
এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার টেস্ট র্যাংকিংয়ের সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের পর সেই অবস্থানও ছাড়িয়ে গেল শান্তর দল।
ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। তবে পুরো সফরের সবচেয়ে বড় অর্জন হিসেবে থাকছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়।
এমএম/