দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। ইনিংস হার এড়াতে এখনও ৫১ রান প্রয়োজন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই বলে সাদমান ইসলাম ও মুমিনুল হককে হারায় দলটি। সাদমান ১ রান করে ক্যাচ দেন, পরের বলেই বোল্ড হন মুমিনুল।
এরপর তানজিদ হাসান ও নাজমুল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে কামিন্সের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ দিয়ে ৩৪ বলে ৯ রান করে ফেরেন তানজিদ। নাজমুল ৪৬ বলে ৩১ রান করে লায়নের বলে লং অফে ক্যাচ দিলে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
নাজমুলের বিদায়ের পর লিটন দাসও ব্যর্থ হন। স্টার্কের অফ স্টাম্পের সামান্য বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ১০ বল খেলে কোনো রান করতে পারেননি লিটন। এর আগে ডারউইনে এক ইনিংসে শূন্য এবং ম্যাকাইয়ের দুই ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
পঞ্চম উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে কামিন্সের বলে খোঁচা দিয়ে ১ রান করে ফেরেন মিরাজ। এরপর হাসান মাহমুদও কামিন্সের বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩৫.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮২ রানে ৮ উইকেট।
এরপর মুশফিকের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ। চা বিরতিতে মুশফিক ৮০ বলে ২৯ রানে অপরাজিত আছেন। তাসকিন ১০ বলে ৮ রান করে অপরাজিত।
অস্ট্রেলিয়ার লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা ফের ব্যর্থ হওয়ায় ম্যাচে এখন অস্ট্রেলিয়ার জয় অনেকটাই সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে।
/অ