দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়া সফরটা হতাশায় শেষ হলো লিটন দাসের। সিরিজের শেষ ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তার বিদায়ের পর দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৫ উইকেটে ৬৫ রান করেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে সফরকারীদের প্রয়োজন আরও ৮৩ রান।
ডারউইন টেস্টে এক ইনিংসে ব্যাট করে শূন্য রানে ফিরেছিলেন লিটন। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি। এবার দ্বিতীয় ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।
মিচেল স্টার্কের অফ স্টাম্পের সামান্য বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন লিটন। সিরিজে টানা তৃতীয় ইনিংসে শূন্য রানে ফিরলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে ২১ ওভারে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে। নাথান লায়নের বলে উইকেট ছেড়ে বেরিয়ে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বল চলে যায় লং অফে থাকা স্টার্কের হাতে। ৪৬ বলে ৩১ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
নাজমুল ও মুশফিকুর রহিমের জুটি শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে লিটনের দ্রুত বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
এখন ক্রিজে বাংলাদেশের শেষ ভরসা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। হাতে রয়েছে ৫ উইকেট। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ৮৩ রান। বাংলাদেশের শেষ দুই ব্যাটারের জুটির দিকেই এখন তাকিয়ে দল।
/অ