দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ১ হাজার ৫০০ ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে গাড়ি চালানোর জন্য তাকে বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্স নিতে হবে।
৩৯ বছর বয়সী ওয়ার্নার গত মাসে অপরাধ স্বীকার করেছিলেন। মঙ্গলবার ওয়েভারলি স্থানীয় আদালত তাকে মাঝারি মাত্রায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।
ইস্টার সানডের সময় একটি আকস্মিক শ্বাস পরীক্ষার স্থানের কাছে পৌঁছানোর সময় ওয়ার্নার গাড়ির চালকের আসন থেকে সরে গিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে চালক হিসেবে শনাক্ত করে। পরীক্ষায় তার শরীরে অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়।
ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ আদালতে যুক্তি দেন, এই অপরাধের জন্য ওয়ার্নারকে দোষী সাব্যস্ত না করলেও চলত। কারণ গণমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে তিনি ইতোমধ্যেই অতিরিক্ত শাস্তির মুখোমুখি হয়েছেন।
আহমেদ বলেন, তার মক্কেলের এই ভুলের খবর বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ইএসপিএন, আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেসও রয়েছে।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে, যেখানে ওয়ার্নার ভবিষ্যতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেষ্টা করতে পারেন, সেখানে ‘মদ্যপান না করার সংস্কৃতি’ ব্যাপকভাবে গ্রহণযোগ্য।
আদালতে ওয়ার্নারের আইনজীবী বলেন, ‘তার এই অপরাধের পরিণতি অত্যন্ত গুরুতর।’
কেএম