• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে মুগ্ধ ওয়াসিম আকরাম

দেশ টিভি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৬, ১৩:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির পাশাপাশি পেসার হাসান মাহমুদের অসাধারণ পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশের এই দুর্দান্ত জয়ের প্রশংসা করেন ওয়াসিম আকরাম। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তি এবং টেস্ট ক্রিকেটের প্রতি বাড়তি মনোযোগের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

আকরাম লিখেছেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যিই অসাধারণ। এই জয় প্রমাণ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।

বাংলাদেশের স্মরণীয় নয় উইকেটের জয়ে ওপেনার তানজিদ হাসান ও হাসান মাহমুদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন তানজিদ। অন্যদিকে নিয়ন্ত্রিত ও নিখুঁত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভুগিয়েছেন হাসান মাহমুদ।

বেশি বৈচিত্র্যের আশ্রয় না নিয়ে টেস্ট ম্যাচ উপযোগী লাইন-লেংথে বোলিং করায় হাসানের প্রশংসা করেন আকরাম। তিনি বলেন, সবাই দারুণ অবদান রেখেছে। ওপেনার তানজিদ দুর্দান্ত সেঞ্চুরি করেছে। হাসান মাহমুদকে দেখে আমি খুবই মুগ্ধ, তার বোলিং লেংথ ছিল দারুণ। কোনো বিশেষত্ব ছিল না, তবে সঠিক টেস্ট লেংথ এবং বোলিং ছিল সেটা।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে তিনি নেন ছয় উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

জবাবে ১৩৮ ওভারে ৪২৬ রান তুলে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ। ১৯৭ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় ইনিংসে ৯৫.১ ওভারে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ২০১ বলে ১০৪ রানের লড়াকু ইনিংস খেলেন। বাংলাদেশের স্পিন আক্রমণে নেতৃত্ব দিয়ে মেহেদী হাসান মিরাজ ৩৩.১ ওভারে ৬৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। হাসান মাহমুদ আরও তিন উইকেট নিয়ে ম্যাচে মোট নয় উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ১৪.২ ওভারেই এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করে তারা। মমিনুল হক অপরাজিত থাকেন ৩০ রানে, শাদমান ইসলাম করেন ২৫ রান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক নয় উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এমএস/

  • ওয়াসিম আকরাম
এ সম্পর্কিত আরও খবর
আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম
আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।