দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করার পর অবসরের ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, চলতি মৌসুমই সম্ভবত তাঁর খেলোয়াড়জীবনের শেষ বছর।
মঙ্গলবার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। বিয়ের পর পরিবারকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভাবছেন তিনি। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, এটি সম্ভবত তাঁর ফুটবলের শেষ বছর এবং তিনি ক্যারিয়ারটি স্মরণীয়ভাবে শেষ করতে চান।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো পাঁচবার চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও সৌদি আরবে লিগ শিরোপা জয়ের কীর্তি রয়েছে তাঁর। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসরের হয়ে প্রায় চার বছর ধরে খেলছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে।
অবসর-পরবর্তী জীবন নিয়েও পরিকল্পনা করে রেখেছেন বলে জানান রোনালদো। তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হতে পারে। তাই সময় কাটানোর জন্য ভ্রমণ, প্যাডেল খেলা ও দেখা, পরিবারের সঙ্গে সময় কাটানোসহ নানা পরিকল্পনা রয়েছে তাঁর।
রোনালদো বলেন, ২৫ বছর ধরে অনেক ত্যাগ স্বীকার করে ফুটবল খেলেছেন তিনি। এখন পর্যন্ত সিনিয়র ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৪ গোল দূরে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সম্প্রতি আর কতদিন খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। তবে দুজনের সর্বশেষ বিশ্বকাপ অভিযান ছিল সম্পূর্ণ ভিন্ন। মেসি আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও রোনালদোর পর্তুগাল শেষ ষোলো থেকেই বিদায় নেয়।
জুলাইয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ কি না—এমন প্রশ্নের জবাবে রোনালদো জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে শান্তভাবে সিদ্ধান্ত নেবেন।
এদিকে শনিবার আল-ফাতেহর বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি প্রো লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আল-নাসর। ম্যাচটিতে খেলেননি রোনালদো। তবে পরিবারের সদস্যদের সঙ্গে গ্যালারিতে বসে দলটির জয় দেখেছেন তিনি।
সূত্র: বিবিসি
এমএস/