দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।
দিনের শেষ বলে অল্পের জন্য উইকেট হারানো থেকে বেঁচে গেছেন মেহেদী হাসান মিরাজ। মারনাস লাবুশেনের করা শেষ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। গালিতে থাকা ক্যামেরন গ্রিন সুযোগটি কাজে লাগাতে না পারায় অপরাজিত থাকেন মিরাজ।
সপ্তম উইকেটে মিরাজ ও হাসান মাহমুদ অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েছেন। দুজন মিলে ১৪৭ বল মোকাবিলা করে অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করে দিন শেষ করেন। মিরাজ ৭৩ বলে ৩২ এবং হাসান মাহমুদ ৭৬ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান। নাজমুল হোসেন শান্ত ৮৪ রান করেন। মুমিনুল হক করেন ৪৯ রান। এই তিন ব্যাটারের গুরুত্বপূর্ণ ইনিংসেই মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ।
এমএম/