• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বাংলাদেশি পেসারদের দাপটে ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

দেশ টিভি ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৬, ১২:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

ডারউইন টেস্টে নিজেদের সামর্থ্যের জানান দিলেন বাংলাদেশের পেসাররা। তাদের দাপটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ১৯৮ রানে। ৫৩ ওভারে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন হাসান মাহমুদ। ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি, যা টেস্টে বাংলাদেশের পেসারদের তৃতীয়সেরা বোলিং।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাসানকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

ডারউইনের বাউন্সি উইকেটে নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন হাসান ও তাসকিন। দুই সেশনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করে বাংলাদেশ।

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ৭৪ রান করে অস্ট্রেলিয়া। শুরুতে হাসানের সুইং ও বাড়তি বাউন্স সামলাতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ২৩ রান করে ফিরেছেন একজন, আরেক ওপেনার ট্রাভিস হেড ফেরেন ২২ রানে। দুজনকেই ফেরান হাসান।

এরপর মার্নাস ল্যাবুশেনকে মাত্র ১ রানে ফেরান এবাদত। তার আগে স্টিভ স্মিথের একটি ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। তবে পরের ওভারেই ল্যাবুশেনকে ফিরিয়ে সেই আক্ষেপ কিছুটা দূর করেন এবাদত।

দ্রুত তিন উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করান ক্যামেরন গ্রিন। তবে ১৩ রান করে তাসকিনের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি। লাঞ্চে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চের পর স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি ৫৫ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে সাময়িক স্বস্তি দেন। তবে ১৯ রান করা ক্যারিকে ফিরিয়ে জুটি ভাঙেন এবাদত।

এরপর বো ওয়েবস্টারকে ১২ রানে বোল্ড করেন তাসকিন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও দ্রুত ফিরিয়ে দেন হাসান মাহমুদ। দুজনের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

শেষ পর্যন্ত হাসানের ক্যারিয়ারসেরা বোলিং ও তাসকিন-এবাদতের কার্যকর বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দুই সেশনেই দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে চাপে রেখে বাংলাদেশের বোলিং তাণ্ডব

টিভিতে আজ যেসব খেলা দেখবেন (১৩ আগস্ট ২০২৬)

এমএম/

  • প্রথম ইনিংস
  • ডারউইন টেস্ট
  • বাংলাদেশ
  • অস্ট্রেলিয়া
এ সম্পর্কিত আরও খবর
অস্ট্রেলিয়াকে চাপে রেখে বাংলাদেশের বোলিং তাণ্ডব
অস্ট্রেলিয়াকে চাপে রেখে বাংলাদেশের বোলিং তাণ্ডব
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো কত? 
আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো কত? 
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।