• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

পগবার নতুন চোট, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ১৬:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোনাকোর হয়ে পল পগবার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাঁ উরুতে চোট পাওয়ায় আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি মিডফিল্ডার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার ইংল্যান্ডে মোনাকোর অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই চোট পান ৩৩ বছর বয়সী পগবা। ইংলিশ জাতীয় ফুটবল কেন্দ্র সেন্ট জর্জেস পার্কে অনুশীলনের সময় তাঁর বাঁ উরুতে চোট লাগে। এর আগে রোববার লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিল মোনাকো।

দীর্ঘদিন ডান হাঁটুর সমস্যায় ভোগার পর সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন পগবা। তবে নতুন চোটের কারণে ফরাসি লিগের নতুন মৌসুম শুরুর আগে প্রয়োজনীয় ফিটনেসে পৌঁছাতে তাঁর আরও সময় লাগবে বলে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে।

প্রাক-মৌসুমে মোনাকোর হয়ে এখন পর্যন্ত মাত্র এক অর্ধ খেলেছেন পগবা। এর মধ্যেই তাঁর সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে ক্লাবটি পগবার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে গুঞ্জন রয়েছে। নতুন মৌসুম শেষে তাঁর সঙ্গে মোনাকোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

ডোপিংয়ের কারণে চার বছরের নিষেধাজ্ঞার ১৮ মাস কাটানোর পর গত মৌসুমে মোনাকোর হয়ে মাত্র ছয়টি ফরাসি লিগের ম্যাচ খেলেছিলেন পগবা। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১১৫ মিনিট।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন পগবা। ২০১২ সালে তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে মতবিরোধের পর তাঁকে বিনা ট্রান্সফার ফিতে ছেড়ে দেয় ইউনাইটেড। এরপর জুভেন্টাসে যোগ দিয়ে টানা চারটি সিরি আ শিরোপা জেতেন এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেন।

২০১৬ সালে রেকর্ড ১২ কোটি ২ লাখ ডলারের ট্রান্সফার ফির বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন পগবা। ২০২২ সালে বিনা ট্রান্সফার ফিতে আবার জুভেন্টাসে ফিরলেও নিষেধাজ্ঞার সময় ২০২৪ সালে ক্লাবটি তাঁকে ছেড়ে দেয়। ২০২৫ সালে মোনাকোর হয়ে নিজ দেশ ফ্রান্সে প্রথমবারের মতো সিনিয়র ফুটবলে খেলার সুযোগ পান তিনি।

ফ্রান্স জাতীয় দলের হয়ে পগবার সর্বশেষ ম্যাচ ছিল ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ গোলের জয়। সেটিই ছিল জাতীয় দলের হয়ে তাঁর ৯১তম ম্যাচ; ফ্রান্সের হয়ে করেছেন ১১ গোল।

আরও পড়ুন

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্রিকেটার

বাবার মৃত্যুতে শোকার্ত মেসি, কঠিন সময়ে পাশে ইন্টার মায়ামি

তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া পিএসজির বিপক্ষে সুপার কাপে অ্যাস্টন ভিলা

পগবার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৮ বিশ্বকাপে। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং ম্যাচে দলের তৃতীয় গোলটি করেন।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • পগবা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।