দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট শুরুর প্রায় ২০ ঘণ্টা আগে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। দীর্ঘ এক বছরের বেশি সময় পর জশ হ্যাজলউডকে দলে ফেরানো হয়েছে। ফলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার সেরা পেস আক্রমণ আবারও একসঙ্গে খেলতে যাচ্ছে।
প্রথম টেস্টে হ্যাজলউডের জায়গা হলেও একাদশে সুযোগ হয়নি স্কট বোল্যান্ডের। গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা হ্যাজলউড চোটের কারণে অ্যাশেজ সিরিজেও ছিলেন না। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন প্যাট কামিন্স ও নাথান লায়নও।
অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারের সঙ্গে থাকছেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী হিসেবে থাকছেন জেক ওয়েদারল্ড। অ্যাশেজে শুরু হওয়া এই জুটি অস্ট্রেলিয়া ধরে রেখেছে।
অ্যাডিলেডে হ্যামস্ট্রিংয়ের চোটে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে যাওয়া নাথান লায়নও ফিরেছেন একাদশে। প্রাথমিক দলে থাকলেও জায়গা হয়নি জশ ইংলিসের।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এখনো নিজেদের একাদশ ঘোষণা করেননি। টেস্টের আগের দিন তিনি জানিয়েছেন, দলে কয়েকজনের ছোটখাটো চোট সমস্যা রয়েছে। তবে লিটন দাস একাদশে খেলার জন্য সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার একাদশ: জেক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
এমএস/