• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

মেসির বাবা আর নেই: গোল ডটকম

স্পোর্টস ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৬, ১৮:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। ৬৮ বছর বয়সে মারা গেছেন তিনি। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গোল ডটকম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন হোর্হে মেসি। বাবার অসুস্থতার সময়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগের মধ্যে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

গত জুনে, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ম্যাচে গোল করার পর মেসিকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। গোল উদযাপনের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে নিজের আবেগের কারণও ব্যাখ্যা করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই ছিল না। অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

মেসির সেই মন্তব্যের পরই নানা জল্পনা শুরু হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, তার বাবার শারীরিক অবস্থার কারণেই মেসি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে হোর্হে মেসির ঠিক কী হয়েছিল, তা নিয়ে তখন বিভিন্ন ধরনের তথ্য ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ে তখন আনুষ্ঠানিকভাবে মুখ খোলে মেসি পরিবার। এক বিবৃতিতে তারা জানায়, হোর্হে মেসি শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘মেসি পরিবার জানাতে চায়, হোর্হে মেসি বর্তমানে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন।’

তবে, একইসঙ্গে, ব্যক্তিগত এই বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা ও গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করে মেসি পরিবার। তারা জানায়, হোর্হের অসুস্থতা নিয়ে বিভিন্ন প্রতিবেদন, গুজব ও অনুমান ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে যেসব প্রতিবেদন, গুজব ও জল্পনা ছড়িয়েছে, সেগুলো নিয়ে মেসি পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, কিছু মানুষ অত্যন্ত ব্যক্তিগত একটি পারিবারিক বিষয়কে যথাযথ সংবেদনশীলতা, সম্মান ও গোপনীয়তা ছাড়াই উপস্থাপন করেছেন।’

হোর্হে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করারও অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে। মেসি পরিবার জানায়, হোর্হের অসুস্থতার সময়ে যারা ভালোবাসা, সম্মান ও উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতি তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

বিবৃতিতে বলা হয়, ‘এই পুরো প্রক্রিয়াজুড়ে হোর্হে মেসি এবং তার পরিবারের গোপনীয়তা, ব্যক্তিগত পরিসর ও মর্যাদা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

আরও পড়ুন

মালয়েশিয়াকে ৮৯ রানে হারাল বাংলাদেশ

এরপর গত জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচেও অংশ নেননি লিওনেল মেসি। ধারণা করা হয়, বাবার পাশে থাকতেই ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কয়েক দিন পর অবশ্য আবার এমএলএসের ম্যাচে মাঠে ফেরেন আর্জেন্টাইন এই তারকা।

দীর্ঘদিনের অসুস্থতার পর এবার হোর্হে মেসির মৃত্যুর খবর এলো। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোর্হে। মেসির ক্যারিয়ারের উত্থানের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সবসময়ই আলোচনায় ছিলেন তিনি।

কে

  • মেসি
এ সম্পর্কিত আরও খবর
মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় পেলো মায়ামি
মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় পেলো মায়ামি
বিতর্ক আরও উস্কে দিতে পারে আর্জেন্টিনার নতুন জার্সি
বিতর্ক আরও উস্কে দিতে পারে আর্জেন্টিনার নতুন জার্সি
বিশ্বকাপে হারের ১৩ দিন পর মাঠে নেমেই হতবাক করলেন মেসি
বিশ্বকাপে হারের ১৩ দিন পর মাঠে নেমেই হতবাক করলেন মেসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।