দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আবারও দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের সভায় তার নিয়োগের ঘোষণা দেন।
এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আজ্জুরিদের দায়িত্ব নিলেন ৬১ বছর বয়সী এই কোচ। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে থাকাকালে তিনি দলকে ইউরো ২০২০ শিরোপা জিতিয়েছিলেন। পরে ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মানচিনিকে। টানা তিনটি বিশ্বকাপে খেলতে ব্যর্থ ইতালিকে পুনর্গঠনের দায়িত্ব এখন তার কাঁধে।
এর আগে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা বিতর্কের মুখে ভেস্তে যায়। সেই বিতর্কের জেরে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। এরপরই মানচিনির ফেরার পথ তৈরি হয়।
আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই দ্বিতীয় মেয়াদ শুরু হবে মানচিনির। ওই সময় ইতালি পরপর বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচগুলোতেই দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হবেন তিনি।
এমএস/