দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোহাম্মদ মিঠুনকে প্লেয়ার্স ড্রাফট থেকেই দলে নেয় গল টাইটান্স। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেললেও এখনও একাদশে সুযোগ মেলেনি মিঠুনের। এদিকে শনিবার (১২ আগস্ট) একই দলের হয়ে খেলতে গেলেন বাংলাদেশ দলের অন্যতম ব্যাটার লিটন দাস।
আজ দিনের প্রথম ম্যাচে জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছে গল টাইটান্স। প্রথমবার এলপিএলে খেলতে গেলেও লিটনের জায়গা হয়নি একাদশে। তাই লিটন-মিঠুনকে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেই লিটনকে যেতে হয়েছে শ্রীলঙ্কায়। তবে গ্লোবাল লিগেও লিটনের ব্যাট খুব একটা হাসেনি। সারে জাগুয়ার্সের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে ব্যাট করে ১৫২ রান করেছেন, গড় ২১.৭১, স্ট্রাইক রেট ১০০.৬৬।
পয়েন্ট টেবিলে সাকিব-লিটনদের গল টাইটান্সের অবস্থান চার নম্বরে। তারা এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে ২টি ম্যাচ, হেরেছে ৪টিতে।
গল টাইটান্স একাদশ: টিম সেইফার্ট, চাদ বোজ, ভানুকা রাজাপাকসা, সোহান দে লিভেরা, সাকিব আল হাসান, ধাসুন সানাকা, সেকুগে প্রসন্নে, লাহিরু সামারাকন, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও তাবারিজ শামসি।
এমআর/