দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৯ সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে।
শনিবার (১৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে রংপুরের ক্রীড়া সংগঠক ও জাতীয় টেবিল টেনিস দলের সাবেক খেলোয়াড় ও ক্রিয়া সংগঠক সাদা সরে ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার সোহেল আহমেদকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে নতুন কমিটিতে স্থান পেয়েছেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ততা দেশের টেবিল টেনিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মোসলে উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাইদুল হক সাদী।
সরকার দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। নবগঠিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রংপুরবাসীর জন্য এটি নিঃসন্দেহে গর্বের একটি অর্জন। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইঞ্জিনিয়ার সোহেল আহমেদের নেতৃত্বে দেশের টেবিল টেনিসে নতুন গতি আসবে এবং উত্তরাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সৃষ্টি হবে নতুন সুযোগ।
কে