দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিরোপা জয়ের মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা।
রোববার (৫ জুলাই) লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫০ রান তোলে স্বাগতিক ইংল্যান্ড।
দলের হয়ে অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট অপরাজিত ৫৮ রান করেন। এছাড়া ফ্রেয়া কেম্প ৪৪ রানের কার্যকর ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ, লুসি হ্যামিলটন, অধিনায়ক সোফি মোলিনাক্স এবং অ্যানাবেল সাদারল্যান্ড একটি করে উইকেট নেন।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় উইকেটে বেথ মুনি ও ফিবি লিচফিল্ডের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।
লিচফিল্ড ৪৮ রান করে ফিরলেও মুনি খেলেন ম্যাচজয়ী ইনিংস। ৪৯ বলে ৬৪ রান করে আউট হন তিনি।
শেষ দিকে এলিস পেরি ও অ্যাশলি গার্ডনার অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
এটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার সপ্তম শিরোপা। টুর্নামেন্টের বাকি তিনটি আসরে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
জে আই