দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন। গত ২৮ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডের সামনে তার হাতে সদস্যপদের স্মারক তুলে দেওয়া হয়।
তামিমের সঙ্গে এবার আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটার চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের দুই নারী ক্রিকেটার সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেলানি জোন্স।
নতুন পাঁচ আজীবন সদস্যকে স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, ‘পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিবেদন এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা। ক্রিকেটের আইনকানুন প্রণয়ন ও সংরক্ষণ, ঐতিহ্য রক্ষা এবং বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সহায়তা করে সংস্থাটি। বিশ্বের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বও এমসিসির মালিকানাধীন।
বাংলাদেশ থেকে প্রথম এমসিসির সদস্যপদ পেয়েছিলেন বিসিবির প্রয়াত সহসভাপতি রাইসউদ্দিন আহমেদ। এরপর ২০০৩ সালে সদস্যপদ পান বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ২০২৩ সালে এমসিসির আজীবন সদস্যপদ পান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
এদিকে ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে ২০১৯ সালে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার পর তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।