দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে শুরুতে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি দেখা দিলেও পরে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার নিজের সন্তান।
স্থানীয় সময় ম্যাচটি উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন শাকিরা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা তার দিকে ঘুরে গেলে দেখা যায়, এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখে অনেকেই প্রথমে বিভ্রান্ত হন। শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে অবগত নন এমন কিছু দর্শক ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।
তবে পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে থাকা তরুণটি শাকিরার ছেলে। এরপর নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের স্নেহপূর্ণ মুহূর্তটির প্রশংসা করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখ, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন। পাশাপাশি তিনি নিজের সংগীতজীবনের বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন।
জে আই