দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের বৈভব সূর্যবংশী। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেন সূর্যবংশী। ১১ বলের মধ্যে ১০ বলেই তিনি বাউন্ডারি হাঁকান, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। মাত্র একটি বল ছিল ডট। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের ১২ বলে ফিফটি, যা ২০০৫ সালে গড়া হয়েছিল।
ঝড়ো শুরুর পরও থেমে থাকেননি এই তরুণ ব্যাটার। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।
এর আগে একই সিরিজে সুপার ওভারে হারের পর মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিতর্কেও জড়িয়েছিলেন সূর্যবংশী। তবে ফাইনালে ব্যাট হাতে জবাব দিয়ে তিনি আলোচনায় ফেরেন নতুনভাবে।
মাত্র ১৫ বছর বয়সে ‘এ’ দলের ক্রিকেটে এমন বিধ্বংসী ইনিংস খেলে সূর্যবংশী এখন ক্রিকেটবিশ্বের নতুন বিস্ময় প্রতিভা হিসেবে আলোচনার শীর্ষে।
এমএস/