দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার পর ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। তবে এই ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে রান তাড়ার সময় ন্যাথান এলিসের একটি শর্ট বল মিরাজের হেলমেটে আঘাত করে। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর তিনি আবার ব্যাটিংয়ে ফেরেন এবং তার ছক্কাতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি মিরাজকে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিম ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, মিরাজের অবস্থা আপাতত ভালো। মাথায় আঘাত পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে।
সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার। সেখানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।
/অ