দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকরা অনলাইনের মাধ্যমে ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিসিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন ) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি মূল্য রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) উভয় বিভাগের টিকিটের দাম ২,৫০০ টাকা।
এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক), ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক)-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড)-এর টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়। অন্যদিকে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন সিরিজের প্রথম ম্যাট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ১১ জুন আর শেষ ম্যাচটি একই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বাংলাদেশ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
এমএম/