দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫ জুন সান মারিনোতে বাংলাদেশের ম্যাচ। সেলক্ষ্যে গত সোমবার দেশটিতে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিনই সামিত সোম জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেন। জায়ান আহমেদ ভোররাতে যোগ দিয়ে বিকেলে অনুশীলনও করেন।
সর্বশেষ গতকাল (মঙ্গলবার) রাতে হামজা চৌধুরীও জামাল ভূঁইয়াদের সঙ্গে যুক্ত হলেন সান মারিনোতে।
২৪ ঘণ্টা ভ্রমণ ক্লান্তির পর দেশটিতে পৌঁছানোর দিনই বাংলাদেশ রিকভারি সেশন করে। গতকাল অবশ্য পুরোদমে স্বাভাবিক অনুশীলন হয়। দু’দিন দুই রকম আবহাওয়ার মধ্যে পড়েছে বাংলাদেশ দল। সান মারিনো থেকে ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।’
সান মারিনো বাংলাদেশের চেয়ে ৪ ঘণ্টা পিছিয়ে। সেখানকার স্থানীয় সময় বিকেল ৬টা আর বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলন শুরু করে জামালের দল। যা চলেছে ঘণ্টা দেড়েক। এরপর তারা ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে ইউরোপের দেশ সান মারিনোর।
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি বলেন, ‘ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। তারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।’
ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতি ফাহমিদুলের চেনা, এ নিয়ে তিনি বলেন, ‘আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।’
কে