দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দল নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ব্রাজিলের সাবেক গোলরক্ষক ভাগনার ফের্নান্দো ভেলোসো এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
‘নোভাব্রাজিল এম কাম্পো’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অবসর নেওয়া এই গোলকিপার দুর্দান্ত ফর্মে থাকা চেলসির জোয়াও পেদ্রোকে দলে না নিয়ে নেইমারকে ডাকায় বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’
ভেলোসোর দাবি, ফিটনেসের প্রমাণ দিতে সান্তোস তারকা বেছে বেছে ম্যাচ খেলেছেন। তার কথা, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি।’
কেএম