দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত স্কোয়াডে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন ৮ জন ফুটবলার। তবে দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদ–এর কোনো খেলোয়াড়কে।
দলে জায়গা হয়নি গত ইউরোতে স্পেনের অধিনায়কত্ব করা আলভারো মোরাতার। অন্যদিকে ইনজুরিতে থাকলেও স্কোয়াডে আছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।
চোটের কারণে দানি কারভাহালর দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল। এছাড়া পায়ের হাড় ভাঙার পর সম্প্রতি অস্ত্রোপচার হওয়ায় ফের্মিন লোপেজকেও রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।
তবে ইনজুরির কারণে আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামালের মাঠে নামা অনিশ্চিত। মাঝমাঠে যথারীতি আছেন ব্যালন ডি’অরজয়ী রদ্রি, পাশাপাশি থাকছেন গাভি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ ও দানি ওলমো।
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া স্পেন জাতীয় ফুটবল দল ইউরো ২০২৪ জিতে নিজেদের শক্তির প্রমাণ দেয়। এবারও দলটিকে বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ কেপ ভার্দে জাতীয় ফুটবল দল, সৌদি আরব জাতীয় ফুটবল দল ও উরুগুয়ে জাতীয় ফুটবল দল।
এমএস/