দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। তবে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সেই নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে।
বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিতে ডিআর কঙ্গো ফুটবল দলের সদস্যদের বিশেষ বিবেচনায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে প্রবেশের আগে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের ২১ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।
বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছেন, ‘ফিফা, কঙ্গোলিজ জাতীয় দল ও কিনশাসা সরকারকে মার্কিন কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বর্তমানে ট্রেনিংয়ের জন্য বেলজিয়ামে থাকা স্কোয়াডকে ‘বাবলের’ মধ্যে থাকতে হবে।’
গিউলিয়ানি বলেছেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্ট করে জানিয়েছি যে ১১ জুন হাউস্টনে আসার আগে তাদেরকে ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। কঙ্গো সরকারকেও এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি।’
এএফপিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের পাঠানো আলাদা বিবৃতিতে গিউলিয়ানি জোর দিয়ে বলেছেন, ‘তাদের কাছে আমেরিকান জনগণ, অংশগ্রহণকারী দল ও লাখো ভক্তের নিরাপত্তা ও সুরক্ষা সবার আগে।’
বিশ্বকাপে ‘গ্রুপ এইচ’-এ থাকা ডিআর কঙ্গো আগামী ১৭ জুন টেক্সাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
কেএম