দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
এর আগেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন মুশফিক। এবার সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যোগ করলেন নতুন কীর্তি।
প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৯০ রানে অপরাজিত থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের মোট রান ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিকের রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি। প্রায় ৩৫ গড়ে তিনি খেলেছেন মোট ৪৭৮টি ম্যাচ।
বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তার সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। এছাড়া সাকিব আল হাসান করেছেন ১৪ হাজার ৭৩০ রান, মাহমুদউল্লাহ রিয়াদের রান ১১ হাজার ৪৭ এবং লিটন কুমার দাসের সংগ্রহ ৮ হাজার ৮৪১ রান।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এমএস/