দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৫ ওভার বল করে ৭২ রানে খরচায় ৪টি উইকেট তুলে নিয়েছেন তাসকিন ও মিরাজরা। ৫ উইকেটে ২৫১ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে আছে তারা। ক্রিজে এখন অপরাজিত আছেন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান।
দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান আজান আওয়াইস ও অধিনায়ক শান মাসুদকে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। এরপর স্পিন বিষ ছড়াতে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। সৌদ শাকিলকে শূন্য রানে ফেরানোর পর আব্দুল্লাহ ফজলকেও নিজের জালে আটকান মিরাজ। এই সেশনে তাসকিন ও মিরাজ দুজনেই ২টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।
তাসকিন আহমেদের জোড়া ব্রেকথ্রুর পর এবার আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ৬০তম ওভারে সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই বিদায় করেছেন এই অফ-স্পিনার। মিরাজের করা ডেলিভারিটি সুইপ করতে চেয়েছিলেন শাকিল, কিন্তু ব্যাটে-বলে সংযোগ না হওয়ায় সরাসরি তার প্যাডে আঘাত হানে।
আম্পায়ার এলবিডব্লিউর সংকেত দিলে শাকিল রিভিউয়ের আশ্রয় নেন। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে স্পর্শ করেনি এবং বল ট্র্যাকিং অনুযায়ী সেটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত। ফলে ৪ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। ৬০ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ২২৭। ক্রিজে ফজলের সঙ্গী সালমান আলি আগা।
কেএম