• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

‘বউ গালি দেবে’, ৯১ রানে আউট হয়ে মুমিনুলের রসিকতা

স্পোর্টস ডেস্ক
  ০৮ মে ২০২৬, ২২:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৯১ রানে আউট হওয়ার পর আক্ষেপ থাকলেও সেটিকে হাস্যরসেই উড়িয়ে দিলেন মুমিনুল হক। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি এই ব্যাটসম্যান মজা করেই বললেন, সেঞ্চুরি মিস করায় বাসায় গিয়ে হয়তো বউয়ের বকা শুনতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২০০ বলে ৯১ রান করেন মুমিনুল। নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থামে তার ইনিংস।

আক্ষেপের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে মুমিনুল বলেন, ‘এত দিন আটকে গেছে মনে হয় নাই, আজকে হালকা মনে হয়েছিল। একটু, তা–ও বউয়ের কারণে। বউ হয়তো একটু গালি দেবে, এটাই।’

তবে হাসির পর দ্রুতই গম্ভীর হয়ে নিজের ইনিংস নিয়ে মূল্যায়নও করেন তিনি। জানান, ব্যক্তিগত শতকের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বেশি গুরুত্ব দেন।

মুমিনুল বলেন, ‘দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল। তবে আমার কাছে সেঞ্চুরির চেয়ে গুরুত্বপূর্ণ হলো রান করা, দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার বড় ইনিংসের আভাস দিয়েও শতক পাননি মুমিনুল। শেষ চার ইনিংসে তার রান ৮২, ৬৩, ৮৭ ও ৯১। ধারাবাহিক রান পেলেও তিন অঙ্কে পৌঁছাতে না পারার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।

তবে নিজের ব্যাটিং দর্শনকে সহজভাবেই ব্যাখ্যা করেছেন তিনি। মুমিনুল বলেন, ‘আমি টেস্টের ব্যাটিংটা উপভোগ করি। সত্যি বলতে, শুধু এটাই চেষ্টা করি। খুব বেশি চিন্তাভাবনা করি না। কীভাবে রান করতে হয়, ওইটা মোটামুটি একটু জানা আছে। ওইভাবেই খেলার চেষ্টা করি।’

নিজের মানসিকতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার মাইন্ডসেট নিয়ে থাকার চেষ্টা করি। নিয়মিত রান করতে হবে, এটাই আমার মোটিভেশন। আমার যে পরিকল্পনা, রুটিন থাকে, ওইভাবে কাজ করলে রান পাওয়ার সম্ভাবনা থাকে।’

ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার বিষয়ে মুমিনুলের ব্যাখ্যা, ‘আমি কোনো সময় ১০০ করব, এই চিন্তায় খেলি না। আমি চিন্তা করি, আমাকে চার সেশন, পাঁচ সেশন ব্যাটিং করতে হবে। পাঁচ সেশন ব্যাটিং করলে ১০০-১৫০ হয়ে যাবে। ওই জায়গাটাতে একটু শক্ত থাকতে হবে।’

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে আউট হয়েছেন। দিনের খেলা শেষে মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৪৮ রানে, লিটন দাস ৮ রানে।

মুমিনুল মনে করছেন, দ্বিতীয় দিনের প্রথম সেশনই ম্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি বলেন, ‘কাল সকালটা খুব গুরুত্বপূর্ণ। নতুন বলে চ্যালেঞ্জটা বেশি থাকে। সকালে যদি এক ঘণ্টা আমরা উইকেট না হারিয়ে খেলতে পারি, আমার মনে হয় ৪০০-৪৫০ পার হয়ে যাবে।’

আরও পড়ুন

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩০১

বর্তমান দলটি সব কন্ডিশনেই খেলতে পারে: শান মাসুদ

টসে জিতে পাকিস্তানের আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই নিতাম, সত্যি কথা। তবে ওরা উইকেট বুঝতে ভুল করেছে কি না, তা জানি না।’

৩১ রানে ২ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৭০ রানের জুটি গড়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান মুমিনুল। সেঞ্চুরি না পেলেও তার ৯১ রানের ইনিংসই প্রথম দিনের বাংলাদেশের বড় ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

এমএস/

  • মুমিনুল হক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।