দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৩০ মাস পর আবারও জাতীয় দলের একাদশে জায়গা করে নিয়েছেন পেসার রিপন মন্ডল। যদিও এটি তার অভিষেক ম্যাচ নয়, বরং দীর্ঘ বিরতির পর দলে ফেরার ম্যাচ।
রিপনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৩ এশিয়ান গেমসে। ওই আসরের ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় সেখানেই তার অভিষেক সম্পন্ন হয়। তবে এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি এই পেসার।
দীর্ঘ অপেক্ষার পর আবার দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিয়েছেন রিপন।
এ ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে নামছে। পেস আক্রমণে রিপনের সঙ্গে থাকছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে দায়িত্বে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশে রয়েছেন—অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
এমএস/