দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস আবারও পেশাদার ফুটবলে ফিরছেন—এমন গুঞ্জন সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকলেও তা স্পষ্টভাবে উড়িয়ে দিয়েছেন তিনি। বরং রিয়াল মাদ্রিদ ও নিজের সম্ভাব্য ফেরা নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করে এক পর্যায়ে এ বিষয়ে কথা বলতেই অস্বীকৃতি জানান এই জার্মান তারকা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রুস বলেন, ‘রিয়াল মাদ্রিদ নিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না।’
২০২৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে উপস্থিত হয়ে ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, অবসর ভেঙে ফেরার কোনো পরিকল্পনাই তার নেই। অনুষ্ঠানে তাকে ‘ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়, যেখানে তার বিশ্বকাপ শিরোপা ও ছয়টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।
ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘না, সত্যি বলতে এমন চিন্তা কখনোই আসেনি। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই ক্যারিয়ার শেষ করেছি। বইটা বন্ধ করে দিয়েছি। এখন ফিরে আসার কথা ভাবলেও সেটা অনেক দেরি হয়ে গেছে।’
ক্রুস আরও বলেন, ‘আমার জীবনে এখন নতুন লক্ষ্য ও নতুন প্রকল্প আছে। খেলোয়াড়ি অধ্যায়টা ভালোভাবেই শেষ করেছি, আমি সন্তুষ্ট ছিলাম—এটাই শেষ কথা।’
এমএস/