দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দৃঢ়তায় অনায়াসে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে সমতায় ফিরল স্বাগতিকরা।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় মেহেদী হাসান মিরাজের দল। ১৯৯ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে ৩৫.৩ ওভারে।
ব্যাটিংয়ে তানজিদ হাসান ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। অপর প্রান্তে দীর্ঘদিন পর ফর্মে ফেরেন শান্ত, যদিও ইনিংসটি বড় করতে পারেননি তিনি। তবে তাদের জুটিতেই সহজ হয়ে যায় ম্যাচের পথ।
এর আগে বল হাতে দুর্দান্ত ছিলেন নাহিদ রানা। গতির ঝড়ে ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। তার বিধ্বংসী বোলিংয়েই ২০০ রানের আগেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাইফ হাসান আউট হলেও পরে তানজিদ–সৌম্য সরকার জুটি কিছুটা স্বস্তি আনে। এরপর তানজিদ ও শান্ত মিলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচকে পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তানজিদের বিদায়ের পর শান্ত ফিফটি স্পর্শ করলেও পরে ইনজুরির কারণে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় ও মিরাজ ম্যাচ শেষ করে জয় নিশ্চিত করেন।
এমএস/