দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের তালিকায় রেকর্ডসংখ্যক ১৭০ জন অফিশিয়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি নয়জন করে প্রতিনিধি রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। দুই দেশ থেকেই তিনজন করে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। মোট ১০৪টি ম্যাচ পরিচালনার জন্য এই বিপুল সংখ্যক ম্যাচ অফিশিয়াল নিয়োগ দিয়েছে ফিফা।
ফিফার তালিকায় রয়েছে ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিএআর অফিশিয়াল। যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
আয়োজক দেশ মেক্সিকো এবং ফ্রান্স থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অফিশিয়াল রাখা হয়েছে, প্রতিটি দেশ থেকে সাতজন করে।
ফিফার তথ্য অনুযায়ী, ছয়টি কনফেডারেশনের ৫০টি সদস্য দেশ থেকে এই অফিশিয়ালরা নির্বাচিত হয়েছেন। আগের আসরের তুলনায় এবারের তালিকায় ৪১ জন বেশি অফিশিয়াল যুক্ত করা হয়েছে।
এমএস/