দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ফুটবল দলে কোচ বদলের পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান হেড কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি আর নবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে ফেডারেশন।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতোমধ্যেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকেই নতুন কোচের সিভি নেওয়া শুরু হবে। কাবরেরা যদি আবার দায়িত্ব নিতে চান, তাকেও অন্যান্য প্রার্থীদের মতো ইন্টারভিউ দিতে হবে।’
স্প্যানিশ কোচ কাবরেরাকে ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা ছিল। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং প্যানেলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছে ফেডারেশন।
চুক্তি অনুযায়ী কাবরেরার মেয়াদ চলতি বছরের এপ্রিলেই শেষ হচ্ছে। নতুন পরিকল্পনায় বাফুফের লক্ষ্য, দীর্ঘমেয়াদে দলকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম একজন অভিজ্ঞ কোচ নিয়োগ দেওয়া।
নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা, যুব উন্নয়ন পরিকল্পনা এবং আধুনিক ফুটবল দর্শনের ওপর গুরুত্ব দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শেষে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
এমএস/