দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। বরং ২-১ ব্যবধানে হেরে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় নিয়েছে তারা।
মঙ্গলবার ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হন ভিনিসিয়ুস জুনিয়র। সিটির হয়ে একমাত্র গোলটি করেন আর্লিং হলান্ড।
ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। একই ঘটনায় হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি।
৪১ মিনিটে সমতা ফেরান হলান্ড। তবে ম্যাচের শেষ দিকে আবার গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস।
এই জয়ে টানা তৃতীয় মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ।
এমএস/