দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধ্রুপদী লড়াইয়ের প্রত্যাশা ছিল ফুটবলভক্তদের। কিন্তু স্পেনের রাজধানীতে সেই লড়াই একপেশে হয়ে যায়। সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত পারফরম্যান্সে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার গভীর রাতে মুখোমুখি হয় দুই ইউরোপিয়ান পরাশক্তি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বড় সুবিধা পেল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। যদিও ম্যাচের আগে ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামসহ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয় রিয়ালকে। সেই শূন্যতা পূরণ করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে।
প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তিনি। ম্যাচের ২০, ২৭ ও ৪২ মিনিটে তিনবার ম্যানচেস্টার সিটির জালে বল পাঠান ভালভার্দে।
তিন গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ৩–০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
আগামী ১৮ মার্চ ফিরতি লেগে ইংল্যান্ডে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। তবে প্রথম লেগে তিন গোলে পিছিয়ে পড়ায় কোয়ার্টার ফাইনালে ওঠার পথ সিটিজেনদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এমএস/