দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত জাতীয় ক্রিকেট দল ইতিহাস রচনায় সক্ষম হয়েছে। নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এই জয়ের মধ্য দিয়ে তারা একসঙ্গে পাঁচটি বড় রেকর্ডও গড়ে ফেলেছে, যা আগে কখনও সম্ভব হয়নি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভারত এখন প্রথম দল হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। এর আগে দুইবার করে এই শিরোপা জিতেছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় রেকর্ডটাও বিশেষ, টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে কোনো দল টানা দুই আসরে শিরোপা জিততে পারেনি। ভারত প্রথম দল হিসেবে এটি করে দেখাল। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারানোর পর, ২০২৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ম্যান ইন ব্লুরা।
তৃতীয় রেকর্ডটি হলো, ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হচ্ছে ভারত। এর আগে কোনো দল ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে ফাইনাল খেলেও জিততে পারেনি।
চতুর্থ রেকর্ডটি হলো সব ফরম্যাট মিলিয়ে এখন পাঁচটি বিশ্বকাপ জয়ী প্রথম এশীয় দল ভারত। তাদের আছে দুটি একদিনের বিশ্বকাপ আর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ অবশ্য অস্ট্রেলিয়ার। তারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে। ছয়টি একদিনের আর একটি টি-টোয়েন্টি।
পঞ্চম রেকর্ডটি বেশ বিরল। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জয়ী প্রথম দল এখন ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ, টানা তিন বছর ধরে বড় তিনটি টুর্নামেন্ট জিতে আধিপত্য দেখিয়েছে ভারত।
জে আই