দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন পাওয়ার প্লেতে রেকর্ড গড়েন। প্রথম ৬ ওভারে ৩৬ বলে ভারত তুলেছে ৯২ রান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনো দলের সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ হিসেবে ইতিহাসে স্থান করে নিল। এর আগে ২০২৪ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ৯২ রান করেছিল।
আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে অভিষেক শর্মা মাত্র ১৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করেন এবং দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে স্যামসন করেন ১৭ বলে ৩৩ রান।