দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১১ বছর পর ঢাকায় এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। যদিও ২০২১ এবং গত বছর বাংলাদেশ সফর করলেও সেগুলোতে কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচই ছিল।
রোববার (৮ মার্চ) ভোরে এসেছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্ব পাক ক্রিকেটার ও অন্যান্য স্টাফরা।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, এই সফরেও ছিল তিন সংস্করণের খেলা। তবে পাকিস্তান সুপার লিগের জন্য সেই পরিকল্পনা বদলে গেছে। এখন এবারের সফরে শুধু তিনটি ওয়ানডে খেলবে দুই দল। পাকিস্তান সুপার লিগ শেষে আগামী মে মাসে আবার সফরে এসে তারা খেলবে দুটি টেস্ট। এই পরিবর্তিত সূচিতে কাটা পড়েছে টি-টোয়েন্টি তিনটি।
১১ বছর আগে সবশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দুই দলের আগের চারটি দ্বিপাক্ষিক সিরিজে অবশ্য প্রতিবারই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।
সব মিলিয়ে ৩৯ ওয়ানডেতে পাকিস্তানের জয় ৩৪টি, বাংলাদেশের ৫টি।
এবারে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী বুধবার, শুক্রবার ও রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের জন্য বেশ কজন নতুন ক্রিকেটারকে নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দলেও আছে আগের সিরিজ থেকে বেশ কিছু পরিবর্তন।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফায়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, মুহাম্মাদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।
এবি/