দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যোগ করা সময়ে ফেদেরিকো ভালভের্দের করা একমাত্র গোলে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
সেল্তা ভিগোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তে ভালভের্দের নেওয়া শট মার্কোস আলোনসোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। এই গোলেই টানা তিন ম্যাচের জয়ের খরা কাটায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই অরেলিয়েন চুয়েমেনি গোল করে দলকে এগিয়ে দেন। এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে এবং সেই বল থেকেই গোল করেন চুয়েমেনি।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ডান দিক দিয়ে দ্রুতগতিতে উঠে এসে উইলিয়ট শেডবার্গ পাস বাড়ালে গোল করে সমতা ফেরান বোর্জা ইগলেসিয়াস। এ সময় ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড তাকে থামাতে ব্যর্থ হন।
রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এ ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামেন। চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, রদ্রিগো ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে শনিবার রাতে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক ক্লাবের। সেই ম্যাচে জয় পেলে আবার চার পয়েন্টের ব্যবধান গড়ে তুলতে পারবে কাতালান ক্লাবটি।
এদিকে আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
এমএস/