• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
  ০১ মার্চ ২০২৬, ২২:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেলো দক্ষিণ আফ্রিকা। এর আগে গ্রুপ পর্বেও সবগুলো ম্যাচেই জিতেছিল তারা। চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে এইডেন মারক্রামের দল। সমীকরণের কোনো বালাই নেই, দক্ষিণ আফ্রিকা তো সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। আর জিম্বাবুয়ে তো আগেই বাদ পড়েছে, আজ জিতলে তা হতো শুধুই সান্ত্বনার জয়। এমন ম্যাচে তেমন কোনো উত্তাপ না থাকারই কথা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১ মার্চ) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া উইকেটে দাঁড়াতে পারেননি আর কোনো ব্যাটার। শেষদিকে অবশ্য ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মাদান্দে। এর আগে ৪৩ বলে ৭৩ রান করে আউট হয়েছেন রাজা। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ১৪ রান জমা হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক। ২ বলে ০ রান করা ডি কক ফিরেছেন প্রথম ওভারেই। অন্যদিকে মারক্রাম আউট হয়েছেন ৫ বলে ৪ রান করে। এরপর দলের হাল ধরেছেন রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস। আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন তারা। ২২ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন রিকেলটন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৩ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ডেভিড মিলারও নিজের ইনিংস বড় করতে পারেননি। দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২২ রান করে মুজারাবানির বলে মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ব্রেভিস থেমেছেন ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে। শেষদিকে ত্রিস্টান স্টাবস ও জর্জ লিন্ডে মিলে দলকে পথ দেখিয়েছেন। দুজনের ৪৩ বলে ৫৩ রানের জুটিতে ১৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২১ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন লিন্ডে। স্টাবস অপরাজিত ছিলেন ২৪ বলে ২১ রান করে। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ১টি করে উইকেট শিকার করেছেন ব্র্যাড ইভানস ও ব্লেসিং মুজারাবানি। এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটাও খুব একটা ভালো হয়নি। ২৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও ব্রায়ান বেনেট। আউট হওয়ার আগে ৭ বলে ৭ রান করেন মারুমানি। অন্যদিকে ১৩ বলে ১৫ রান করে ফেরেন বেনেট।

চার নম্বরে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা। যদিও তাকে খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনে নামা ডিয়ন মেয়ার্স। লিন্ডের বলে ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৬ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। রায়ান বার্ল ও টনি মুনয়োঙ্গা ফিরেছেন দ্রুতই। বার্ল ৫ বলে ৫ ও মুনয়োঙ্গা ৫ বলে ২ রান করে আউট হন। দলীয় ১৬৬ রানের মাথায় থামেন সিকান্দার রাজা। ফেরার আগে ৪৩ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। শেষ দিকে কিছুটা লড়াই চালিয়েছেন ক্লিভ মাদান্দে। ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন করবিন বশ এবং কোয়েনা মাফাকা। ১টি করে উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া ও জর্জ লিন্ডে।

এমএস/

  • টি টোয়েন্টি বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
ফারহানের রেকর্ড সেঞ্চুরি ও ফখরের তাণ্ডবে রানের পাহাড়ে পাকিস্তান
ফারহানের রেকর্ড সেঞ্চুরি ও ফখরের তাণ্ডবে রানের পাহাড়ে পাকিস্তান
ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিল আইসিসি
বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিল আইসিসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।