দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করলেও সেমিফাইনালে পৌঁছানো হয়নি। পাকিস্তানকে সেমিতে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো। পাশাপাশি নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রান বা তার কমে আটকে দিতে হতো। শ্রীলঙ্কা ইতোমধ্যেই ১৪৭ রান পেরিয়েছে, ফলে পাকিস্তান বিদায় নিয়েছে এবং সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায়। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে মাত্র ৩ রান করেন। তার বিদায়ে উদ্বোধনী জুটি ৮ রানে ভাঙে। আরেক ওপেনার কামিল মিশরা ১৫ বলে ২৬ রান করেন, যার মধ্যে ৪ চার ও ১ ছক্কা রয়েছে।
দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর শ্রীলঙ্কা ৩৩ রানে বিপাকে পড়ে। তখন দলের হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে ৪২ রান যোগ করেন। ২৫ রান করে সাজঘরে ফিরেছেন আসালঙ্কা। এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত আউট হন, কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর অভিজ্ঞ দাসুন শানাকা লিয়ানাগের সঙ্গে জুটি গড়ে দলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৫০ রান সংগ্রহ করেছে। জানিথ লিয়ানাগ ৩২ বলে ফিফটি স্পর্শ করে অপরাজিত আছেন, আর দাসুন শানাকা অপরাজিত ২৬ রান করেছেন।
এমএস/